Saturday, June 6, 2026
spot_img
30.7 C
West Bengal

Latest Update

Cristiano Ronaldo

Cristiano Ronaldo | রেকর্ড, ষষ্ঠবার বিশ্বকাপে রোনাল্ডো

Follow us on :

স্পোর্টস ডেস্ক: বয়স এখন ৪১। যে বয়সে অধিকাংশ ফুটবলার অবসর নিয়ে মাঠের বাইরের জীবন উপভোগ করেন, সেই সময়েও দেশের জার্সিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। মঙ্গলবার ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। প্রত্যাশামতো সেই দলে জায়গা পেয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

এই নিয়ে টানা ষষ্ঠবার বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে রোনাল্ডোকে। পুরুষ ফুটবলের ইতিহাসে এর আগে কোনও ফুটবলার ছ’টি বিশ্বকাপে অংশ নেননি। ২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলার পর থেকে লাগাতার বিশ্বমঞ্চে খেলছেন সিআর সেভেন। ২০২৬ বিশ্বকাপেও তিনি পর্তুগালের অন্যতম ভরসা।

রোনাল্ডোর পাশাপাশি আরও দুই বিশ্বতারকা— আর্জেন্টিনার লিওনেল মেসি (Lionel Messi) এবং মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গুলিয়ার্মো ওচোয়া— এ বার ষষ্ঠ বিশ্বকাপে নামতে চলেছেন। ফলে এই বিশ্বকাপ হতে চলেছে একাধিক কিংবদন্তির ইতিহাস গড়ার মঞ্চ।

কোচ রবার্টো মার্টিনেজের ঘোষিত দলে অভিজ্ঞতা ও তারুণ্যের সুন্দর মিশেল রয়েছে। রক্ষণভাগে রয়েছেন দিয়েগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াসদের মতো নির্ভরযোগ্য ফুটবলার। মাঝমাঠে ব্রুনো ফার্নান্ডেস, বার্নার্ডো সিলভা, ভিতিনহাদের উপস্থিতি দলকে আরও শক্তিশালী করেছে।

আক্রমণভাগে রোনাল্ডোর পাশাপাশি রয়েছেন রাফায়েল লেয়াও, জোয়াও ফেলিক্স, পেদ্রো নেতো ও গঞ্জালো র‍্যামসদের মতো প্রতিভাবান ফুটবলার। সব মিলিয়ে বিশ্বকাপের অন্যতম ভারসাম্যপূর্ণ দল হিসেবেই দেখা হচ্ছে পর্তুগালকে।

পর্তুগালের ২৬ সদস্যের বিশ্বকাপ দল

গোলরক্ষক: দিয়েগো কোস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো।

রক্ষণভাগ: দিয়েগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও ক্যানসেলো, নুনো মেন্দেস, গঞ্জালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো, ম্যাথিউস নুনেস।

মাঝমাঠ ও আক্রমণভাগ: রুবেন নেভেস, সামুয়েল কোস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্ডেস, বার্নার্ডো সিলভা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গঞ্জালো গেদেস, গঞ্জালো র‍্যামস।

Entertainment