Warning: opendir(/home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-content/mu-plugins): Failed to open directory: Permission denied in /home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-includes/load.php on line 943
Cyclone | Winter | ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বাংলায় কী প্রভাব? - news1bangla.in
Wednesday, April 22, 2026
spot_img
27.6 C
West Bengal

Latest Update

Cyclone

Cyclone | Winter | ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বাংলায় কী প্রভাব?

Follow us on :

ওয়েব ডেস্ক: দক্ষিণ আন্দামান সাগরের উপরে অবস্থান করা নিম্নচাপ অঞ্চল ক্রমশ শক্তি বৃদ্ধি করছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর পরবর্তী ৪৮ ঘণ্টায় সিস্টেমটি ঘূর্ণিঝড়ে (Cyclone) রূপ নিতে পারে। তখন এর অবস্থান থাকবে দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে।

যদিও এই ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি পড়বে না পশ্চিমবঙ্গের আবহাওয়ায়। রাজ্যে আপাতত ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আগামী দু’দিন রাজ্যে রাতের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে শীতের হালকা আমেজ টের পাওয়া যাবে। তবে জাঁকিয়ে শীত এখনই নামছে না। দু’দিন পর থেকে আবার ধীরে ধীরে বাড়তে থাকবে রাতের তাপমাত্রা—প্রতিদিন প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস।

অতএব, শীতের প্রাথমিক পরশ মিললেও বড় ঠান্ডার জন্য অপেক্ষা করতেই হবে আরও কিছু দিন।

Entertainment