Saturday, June 6, 2026
spot_img
30.7 C
West Bengal

Latest Update

Sreeja Dutta

Sreeja Dutta | এবার পদ্মাপারে সৃজা

Follow us on :

ওয়েব ডেস্ক: ইধিকা পাল এবং জ্যোতির্ময়ী কুণ্ডুর পর এ বার বাংলাদেশি ছবিতে অভিনয় করে এলেন অভিনেত্রী সৃজা দত্ত (Sreeja Dutta)। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও সমান তালে চালিয়ে যাওয়া সৃজা এ বছর ইঞ্জিনিয়ারিংয়ের শেষ পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত। তারই ফাঁকে উড়ে গিয়ে বাংলাদেশের ছবি ‘তাজমহল’-এ নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

বাংলা বিনোদন জগতে সৃজার পথচলার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অভিনেতা দেবের। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী থাকাকালীনই দেবের হাত ধরে অভিনয়ে আসেন সৃজা। দেব অভিনীত ‘বাঘা যতীন’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি। উল্লেখযোগ্যভাবে, ইধিকা পাল এবং জ্যোতির্ময়ী কুণ্ডুকেও বড়পর্দায় পরিচিতি দেওয়ার ক্ষেত্রে দেবের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

এর পর দেবের ‘রঘু ডাকাত’ ছবিতে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল সৃজাকে। তারপর থেকে মূলত পড়াশোনাতেই মন দেন অভিনেত্রী। সেই সময় গুঞ্জন উঠেছিল, ছোটপর্দায় দেখা যেতে পারে তাঁকে। তবে টেলিভিশনের বদলে তিনি কাজ করেন ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর সিরিজ ‘নিশির ডাক’-এ।

সম্প্রতি বাংলাদেশের ‘তাজমহল’ ছবির শুটিং হয়েছে সিলেট অঞ্চলে। ছবির চরিত্রের প্রয়োজনে স্থানীয় ভাষাও শিখতে হয়েছে সৃজাকে।

Entertainment