Warning: opendir(/home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-content/mu-plugins): Failed to open directory: Permission denied in /home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-includes/load.php on line 943
Buddhadeb Bhattacharjee | গান স্যালুট দেওয়া হচ্ছে না বুদ্ধদেবকে - news1bangla.in
Thursday, April 23, 2026
spot_img
28.5 C
West Bengal

Latest Update

Buddhadeb Bhattacharjee

Buddhadeb Bhattacharjee | গান স্যালুট দেওয়া হচ্ছে না বুদ্ধদেবকে

শুক্রবার সকালে বুদ্ধদেবের দেহ পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভা যায়

Follow us on :

কলকাতা: প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharjee) সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানোর কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গান স্যালুট দেওয়া হচ্ছে না বুদ্ধদেবকে।

সিপিএম (CPM) নেতৃত্ব জানিয়েছেন, শুক্রবার সকালে বুদ্ধদেবের দেহ পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভা যায়। সেখান থেকে আলিমুদ্দিনে। সেখানে দেহ তিন ঘণ্টা থাকবে শ্রদ্ধা জানানোর জন্য। এর পর দেহ নিয়ে মিছিল করে যাওয়া হবে যুব ফেডারেশনের দফতরে। তার পর সেখান থেকে দেহ নিয়ে এনআরএসে যাওয়া হবে। বিধানসভায় গান স্যালুট দেওয়ার কথা রাজ্য সরকারের তরফে বলা হলেও দস্তুর হল, গান স্যালুটের পর আর কোনও কর্মসূচি রাখা যায় না। এ ক্ষেত্রে বিধানসভা থেকে দেহ আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে। যাত্রা শেষ হবে এনআরএস হাসপাতালে। সেখানে তো কোনও ভাবে গান স্যালুট দেওয়া যায় না। সেই কারণেই সরকারের প্রস্তাব বাতিল করা হয়েছে।

 

Entertainment