Warning: opendir(/home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-content/mu-plugins): Failed to open directory: Permission denied in /home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-includes/load.php on line 943
Junior Doctors Hunger Strike | অনশন প্রত্যাহার করে জুনিয়র ডাক্তাররা কী জানালেন? - news1bangla.in
Wednesday, April 22, 2026
spot_img
27.6 C
West Bengal

Latest Update

Junior Doctors Hunger Strike

Junior Doctors Hunger Strike | অনশন প্রত্যাহার করে জুনিয়র ডাক্তাররা কী জানালেন?

Follow us on :

কলকাতা: গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় ‘আমরণ অনশন’-এ (Junior Doctors Hunger Strike) বসেছিলেন তাঁরা। পাশাপাশি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও চলছিল ‘ভুখ হরতাল’। ১০ দফা দাবি আদায়ে অনড় ছিলেন তাঁরা। শেষ পর্যন্ত সোমবার ধর্মতলায় দাঁড়িয়ে সেই অনশন কর্মসূচি প্রত্যাহার করলেন আন্দোলনকারীরা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও প্রত্যাহার করা হল ‘আমরণ অনশন’। পাশাপাশি আন্দোলনকারীরা জানিয়ে দিলেন, নবান্ন-বৈঠকে প্রশাসনের ‘শরীরী ভাষা’ তাঁদের ভাল লাগেনি। আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা-মায়ের কথাতেই আন্দোলন তুলছেন তাঁরা।

অনশন প্রত্যাহারের কথা জানিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার রুমেলিকা কুমার বলেন, ‘‘কোনও সরকারি অনুরোধে নয়, কাকু-কাকিমা (নির্যাতিতার বাবা-মা) এবং সাধারণ মানুষের কথা ভেবেই অনশন তুলে নিলাম আমরা।’’

‘আমরণ অনশন’ প্রত্যাহারের পর পরবর্তী কর্মসূচির কথা সোমবার রাতেই ঘোষণা করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার। তিনি বলেন, ‘‘আমরা সাধারণ মানুষের কথা ভেবেই আন্দোলন করছি। সাধারণ মানুষের কথা আমরাই ভাবছি। আমরাই ভাবব। তাই এই অনশন প্রত্যাহার করলাম। আগামিদিনের কর্মসূচি হিসাবে ঘোষণা করছি, আগামী শনিবার মহাসমাবেশ ডাকছি। আরজি কর মেডিক্যাল কলেজে সেটা হবে।’’

Entertainment