Sunday, February 8, 2026
spot_img
20.8 C
West Bengal

Latest Update

রাশিয়ায় ছুরির কোপ ৪ ভারতীয় পড়ুয়াকে! নাৎসি স্লোগান! দেওয়ালে রক্তের স্বস্তিকা

Follow us on :

ওয়েব ডেস্ক: রুশ মেডিক্যাল কলেজে আক্রান্ত ৪ ভারতীয় পড়ুয়া। হামলাকারীকে আটকাতে গিয়ে আহত দুই পুলিশকর্মীও। ছুরিকাহত পড়ুয়াদের মধ্যে একজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। হামলাকারী এক বছর পনেরোর কিশোর বলে দাবি পুলিশের। সে নব্য নাৎসি গোষ্ঠী ‘ন্যাশনাল সোশালিজম/ হোয়াইট পাওয়ার’-এর সদস্য। এই গোষ্ঠীকে ২০২১ সালেই রুশ সুপ্রিম কোর্ট জঙ্গি গোষ্ঠীর তকমা দেয়।

কী ঘটনা ঘটেছিল?

শনিবার বাশকোর্তোস্তান প্রদেশের উফায় স্টেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হস্টেলে আচমকা ছুরি নিয়ে ঢুকে পড়ে ১৫ বছর বয়সি এক কিশোর। ওই হস্টেলে বিদেশি ছাত্রছাত্রীরা থাকেন। সেখানে এলোপাথাড়ি ছুরি চালাতে শুরু করে কিশোর। অভিযোগ, হামলার সময়ে সে নাৎসি স্লোগান দিচ্ছিল। এমনকি, হস্টেলের দেওয়ালে রক্ত দিয়ে ‘স্বস্তিকা’ চিহ্নও আঁকা হয়েছে। সমাজমাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়েছে।

কী অভিযোগ?

মেডিক্যাল পড়ুয়াদের হস্টেলে হামলা চলাকালীন ‘হলোকস্ট’-এর সমর্থনে স্লোগান দিচ্ছিল কিশোর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডল্‌ফ হিটলারের নির্দেশে ইউরোপে ইহুদিদের উপর যে নৃশংস হত্যালীলা চালানো হয়েছিল, তা ‘হলোকস্ট’ নামে পরিচিত। মনে করা হচ্ছে, হস্টেলের দেওয়ালে জখম পড়ুয়াদের রক্ত দিয়েই ‘স্বস্তিকা’ চিহ্ন আঁকা হয়েছে। অভিযুক্তকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে রাশিয়ার পুলিশ। গ্রেফতারির সময় পুলিশের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এই সময় দু’জন পুলিশ আধিকারিকও ছুরির আঘাতে জখম হয়েছেন। এমনকি, অভিযুক্ত নিজেকেও ছুরি দিয়ে রক্তাক্ত করেছে বলে জানিয়েছে প্রশাসন। আপাতত চার ভারতীয় পড়ুয়ার সঙ্গে সে-ও হাসপাতালে চিকিৎসাধীন।

কী বিবৃতি রাশিয়ার?

রাশিয়ার স্বাস্থ্য দফতর একটি বিবৃতিতে জানিয়েছে, জখম চার জনের মধ্যে এক জনের অবস্থা গুরুতর। বাকিদের অবস্থা স্থিতিশীল। তবে হামলাকারী কিশোরের অবস্থাও আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

 

Entertainment