Warning: opendir(/home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-content/mu-plugins): Failed to open directory: Permission denied in /home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-includes/load.php on line 943
Dhurandhar Box Office | নয়া রেকর্ড, ‘কেজিএফ ২’কে ‘ধুরন্ধর’ টেক্কা - news1bangla.in
Saturday, April 25, 2026
spot_img
31 C
West Bengal

Latest Update

Dhurandhar Box Office

Dhurandhar Box Office | নয়া রেকর্ড, ‘কেজিএফ ২’কে ‘ধুরন্ধর’ টেক্কা

Follow us on :

ওয়েব ডেস্ক: কেরিয়ারের দীর্ঘ খরা কাটিয়ে ফের শিরোনামে রণবীর সিং। ‘ধুরন্ধর’ (Dhurandhar Box Office) জ্বরে এখনও কাঁপছেন অনুরাগীরা। মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড ভেঙে নতুন নতুন মাইলফলক ছুঁয়ে চলেছে আদিত্য ধর পরিচালিত এই ছবি। এবার সেই সাফল্যের মুকুটে যোগ হল আরও একটি নয়া পালক। বিশ্বজুড়ে বক্স অফিসে ছবিটির আয় পৌঁছে গেল ১২০৭ কোটি টাকায়, যা টেক্কা দিল ‘কেজিএফ ২’-কেও।

বলিউড সূত্রের খবর, মুক্তির প্রথম সপ্তাহে দেশে ২১৮ কোটি টাকা আয় করে ‘ধুরন্ধর’। দ্বিতীয় সপ্তাহে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৬১.৫০ কোটি টাকায়। তৃতীয় সপ্তাহে ব্যবসার গ্রাফ কিছুটা নিম্নমুখী হলেও আন্তর্জাতিক বক্স অফিসের জোরে হাজার কোটির ক্লাবে ঢুকে পড়ে ছবি। মুক্তির ৩১ দিনে মোট আয় বেড়ে দাঁড়ায় ১২০৭ কোটি টাকা। উল্লেখ্য, ‘কেজিএফ ২’ বক্স অফিসে ১২০০ কোটির গণ্ডি ছুঁয়েছিল।

এর আগেই চলতি বছরের বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া ভিকি কৌশলের ‘ছাবা’ ও ‘সাইয়ারা’-র রেকর্ড ভেঙে দিয়েছিল ‘ধুরন্ধর’। মোট আয়ের নিরিখে বলিউডের সর্বকালের প্রথম পাঁচ ছবির তালিকায় জায়গা করে নিয়েছে এই ছবি। তালিকার শীর্ষে রয়েছে ২০৭০ কোটি টাকার ব্যবসা করা ‘দঙ্গল’। দ্বিতীয় স্থানে ১৭৮৮ কোটির ‘বাহুবলী ২’, তৃতীয় স্থানে ১৭৪২ কোটির ‘পুষ্পা ২’। চতুর্থ স্থানে এসএস রাজামৌলির ‘আরআরআর’, যার আয় ১২৩০ কোটি টাকা। তার ঠিক পরেই পঞ্চম স্থানে উঠে এসেছে রণবীরের ‘ধুরন্ধর’।

যদিও আয়ের নিরিখে এখনও ‘আরআরআর’-এর থেকে কিছুটা পিছিয়ে ‘ধুরন্ধর’। তবু দক্ষিণী সিনেমার রমরমা বাজারে দাঁড়িয়ে বলিউডের জন্য এই সাফল্য নিঃসন্দেহে এক নতুন মাইলস্টোন। পাশাপাশি রণবীর সিংয়ের মন্দা কেরিয়ারের মোড় ঘোরাতে তুরুপের তাস হিসেবেই কাজ করল আদিত্য ধর পরিচালিত এই সিনেমা।

Entertainment