Sunday, February 8, 2026
spot_img
20.8 C
West Bengal

Latest Update

Lakshmir Bhandar

Lakshmir Bhandar | টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের, কত টাকা?

Follow us on :

কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) প্রকল্পে বড়সড় আর্থিক বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে আরও ৫০০ টাকা করে বাড়ানো হচ্ছে। এই বাড়তি টাকা ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে।

ভোটের আগে রাজ্য সরকার মোট ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করেছে। এর মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ১৫ হাজার কোটি টাকা। ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। তার পর একাধিকবার এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে।

বর্তমানে সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মাসে ১,০০০ টাকা পান এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পান ১,২০০ টাকা। নতুন ঘোষণার ফলে এবার থেকে সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা মাসে পাবেন ১,৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা পাবেন মাসে ১,৭০০ টাকা।

দুপুর ২টা ৩০ মিনিটে বিধানসভায় অন্তর্বর্তী বাজেট (ভোট অন অ্যাকাউন্টস) পেশ করা শুরু করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃতীয় তৃণমূল সরকারের আমলের শেষ বাজেট। রাজনৈতিক মহলের একাংশের মতে, মহিলা ভোটব্যাঙ্ককে আরও শক্ত করতে লক্ষ্মীর ভাণ্ডারে এই আর্থিক বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এদিন বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্যও সুখবর দেওয়া হয়েছে। অর্থ প্রতিমন্ত্রী জানান, সরকারি কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বাড়ানো হচ্ছে। এতদিন তাঁরা ১৮ শতাংশ ডিএ পেতেন, এবার থেকে পাবেন ২২ শতাংশ ডিএ।

এদিকে, আজই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ১০০ শতাংশ বকেয়া ডিএ মিটিয়ে দিতে। এর মধ্যে ২৫ শতাংশ ডিএ ৩১ মার্চের মধ্যে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি ৭৫ শতাংশ ডিএ কীভাবে ও কত কিস্তিতে দেওয়া হবে, তা নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করে দিয়েছে শীর্ষ আদালত।

Entertainment