Monday, January 19, 2026
spot_img
13.6 C
West Bengal

Latest Update

India | IAF | আকাশসীমা বন্ধের পর, পাকিস্তানের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ ভারতের

Follow us on :

ওয়েব ডেস্ক: বুধবার রাতেই কেন্দ্রীয় সরকার পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে। একটি ‘নোটিস টু এয়ার মিশন’ (এনওটিএএম) জারি করে বলা হয়েছে, “পাকিস্তানে নথিভুক্ত বিমান বা পাকিস্তান দ্বারা পরিচালিত বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। সামরিক বিমানের ক্ষেত্রেও এই নির্দেশিকা প্রযোজ্য হবে।” এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়াগামী পাকিস্তানের বিমানগুলি সমস্যায় পড়বে।

এরপর আরও কড়া পদক্ষেপ নিল ভারত। অন্তত এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফৎ। সূত্রের খবর অনুযায়ী কী জানা যাচ্ছে?

পশ্চিম সীমান্তে আধুনিক জ্যামার বসানো হয়েছে। এর ফলে পাকিস্তানি সেনার বিমান যে ‘গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম’ (জিএনএসএস) ব্যবহার করে লক্ষ্যবস্তুর অবস্থান স্থির করে, তা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতাও কমিয়ে দেবে।

নয়াদিল্লির একটি সূত্র বলছে, পাকিস্তানের সেনাবিমান লক্ষ্যবস্তুর অবস্থান জানার জন্য জিপিএস (আমেরিকা), গ্লোনাস (রাশিয়া), বেইডু (চিন)— এই তিন প্রযুক্তি ব্যবহার করে। এগুলিকে উপগ্রহের মাধ্যমে লক্ষ্যবস্তুর অবস্থান জানতে পেরে। এ বার এই তিন প্রযুক্তিকেই মাত দিতে পারে ভারতের জ্যামিং প্রযুক্তি, এমনটাই দাবি করছে ওই সূত্র। এই প্রযুক্তির ব্যবহারে পাকিস্তান সেনা তার নির্ধারিত লক্ষ্যমাত্রায় আঘাত হানতে ব্যর্থ হতে পারে। সেই লক্ষ্যবস্তুর বিষয়ে যথাযথ তথ্য থেকেও বঞ্চিত হতে পারে তারা।

Entertainment