Warning: opendir(/home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-content/mu-plugins): Failed to open directory: Permission denied in /home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-includes/load.php on line 943
D Gukesh | কত টাকা পুরস্কার পেলেন গুকেশ? - news1bangla.in
Friday, April 17, 2026
spot_img
24.9 C
West Bengal

Latest Update

D Gukesh

D Gukesh | কত টাকা পুরস্কার পেলেন গুকেশ?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন ডি গুকেশ (D Gukesh)। ১৪তম ম্যাচে চিনের দাবাড়ু ডিং লিরেনকে হারিয়ে দিতেই ইতিহাস গড়েন তিনি। সেই সঙ্গে পুরস্কার মূল্যও বেড়ে চলেছে ডি গুকেশের।

এখনও পর্যন্ত কত টাকা পুরস্কার পেয়েছেন?

বিশ্ব চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কার মূল্য ২৫ লক্ষ ডলার। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রতিটি ক্ল্যাসিকাল ম্যাচ জেতার জন্য পাওয়া যায় ২ লক্ষ ডলার করে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা। গুকেশ মোট তিনটি ম্যাচ জেতেন। ফলে তিনি ৬ লক্ষ ডলার, অর্থাৎ, প্রায় ৫ কোটি ৭ লক্ষ টাকা জিতে নেন। অন্য দিকে, দু’টি ম্যাচ জেতেন লিরেন। ফলে তিনি পান ৩ কোটি ৩৮ লক্ষ টাকা (চার লক্ষ ডলার)। মোট পুরস্কার মূল্যের মধ্যে দুই প্রতিযোগী ১০ লক্ষ ডলার জিতে নেন। বাকি ১৫ লক্ষ ডলার তাঁদের দু’জনের মধ্যে ভাগ হয়ে যায়। ফলে গুকেশের মোট প্রাপ্তি ১৩.৫ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা। এরপর মুখ্যমন্ত্রী স্ট্যালিন ৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছেন। সব মিলিয়ে ১৯ দিনে ১৬ কোটি ৪৫ লক্ষ টাকা পেয়ে গেলেন গুকেশ।

Entertainment