Thursday, May 28, 2026
spot_img
27.1 C
West Bengal

Latest Update

Asha Bhosle | Mamata Banerjee | আশা ভোসলের প্রয়াণে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Follow us on :

ওয়েব ডেস্ক: আশা ভোসলের (Asha Bhosle) মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, ‘আমি শোকাহত। প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে রাজত্ব করেছেন তিনি।’

প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোসলে (Asha Bhosle)। তাঁর বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। রবিবার দুপুরে তাঁর মৃত্যুর খবর সামনে আসে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যাবেলা হঠাৎ শরীরে অস্বস্তি অনুভব করেন শিল্পী। নিজের অসুস্থতার কথা এক গৃহকর্মীকে জানান তিনি। এরপরই হৃদ্‌রোগে আক্রান্ত হন বলে প্রাথমিকভাবে খবর ছড়ায়।

তবে পরে এক্স (প্রাক্তন টুইটার)-এ তাঁর নাতনি জনাই ভোসলে জানান, “আমার ঠাকুরমা খুবই ক্লান্ত। ফুসফুসে সংক্রমণ হয়েছে। তাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সবাইকে অনুরোধ, আমাদের গোপনীয়তাকে সম্মান করুন।”

শিল্পীর পরিবার, অনুরাগী এবং সহকর্মীরা দ্রুত আরোগ্যের আশায় প্রার্থনা করেছিলেন। অভিনেতা অনুপম খের, সঞ্জয় কাপুর এবং অশোক পণ্ডিত-সহ বহু বিশিষ্ট ব্যক্তি তাঁর সুস্থতা কামনা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি।

রবিবার সংবাদমাধ্যমকে শিল্পীর পুত্র আনন্দ ভোসলে জানান, “আজ আমার মা মারা গিয়েছেন। আগামিকাল সকাল ১১টা থেকে লোয়ার পারেলের কাসা গ্র্যান্ডেতে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো যাবে। বিকেল ৪টায় শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে।”

Entertainment