Saturday, May 9, 2026
spot_img
26.3 C
West Bengal

Latest Update

IPL 2026

IPL 2026 | প্রকাশিত IPL-এর প্রথম ২০ ম্য়াচের সূচি, কলকাতার ম্যাচ কবে?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: বুধবার আইপিএলের (IPL 2026) প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ করল বোর্ড। আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে এবারের প্রতিযোগিতা। আপাতত ১২ এপ্রিল পর্যন্ত ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। এপ্রিল–মে মাসে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং অসমে বিধানসভা নির্বাচন থাকায় ভোটের পূর্ণ নির্ঘণ্ট ঘোষণার পর বাকি ম্যাচের সূচি প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, ২৮ মার্চ শনিবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু ও হায়দরাবাদ। গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। প্রথম ২০টি ম্যাচ দেশের মোট ১০টি ভেন্যুতে আয়োজন করা হবে।

প্রতিযোগিতার দ্বিতীয় দিনেই মাঠে নামছে কলকাতা। মুম্বইয়ে অ্যাওয়ে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে কলকাতা। কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে তাদের প্রথম ম্যাচ ২ এপ্রিল, প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এছাড়াও কলকাতার ম্যাচ রয়েছে ৬ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে এবং ৯ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে—দুটিই ইডেনে।

প্রাথমিকভাবে প্রতিটি দলের চারটি করে ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। কলকাতার ক্ষেত্রে চার ম্যাচের মধ্যে তিনটিই ঘরের মাঠে। ফলে রাজ্যে ভোটের সময় দলের অ্যাওয়ে ম্যাচ খেলতে হতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, চেন্নাই সুপার কিংস তাদের প্রথম চার ম্যাচের মধ্যে দু’টি খেলবে ঘরের মাঠে। রাজস্থান রয়্যালস দীর্ঘদিন ধরেই দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে গুয়াহাটিকে ব্যবহার করছে। প্রথম চার ম্যাচের মধ্যে তিনটিই তারা খেলবে গুয়াহাটিতে।

এই পর্যায়ে মোট চার দিন ডবল হেডার রাখা হয়েছে, অর্থাৎ দিনে দু’টি করে ম্যাচ। সেক্ষেত্রে প্রথম ম্যাচ শুরু হবে বিকেল ৩.৩০টা থেকে এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭.৩০টা থেকে। যেসব দিনে একটি ম্যাচ থাকবে, সেগুলি শুরু হবে সন্ধ্যা ৭.৩০টা থেকে।

এবারের সূচিতে প্রথম ডবল হেডার রয়েছে ৪ এপ্রিল। সেদিন বিকেলের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। সন্ধ্যায় থাকবে আরও একটি ম্যাচ।

একনজরে দেখে নিন IPL-এর সূচি –

২৮ মার্চ: বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ (বেঙ্গালুরু)।

২৯ মার্চ: মুম্বই বনাম কলকাতা (মুম্বই)।

৩০ মার্চ: রাজস্থান বনাম চেন্নাই (গুয়াহাটি)।

৩১ মার্চ: পঞ্জাব বনাম গুজরাত (মুল্লানপুর)।

১ এপ্রিল: লখনউ বনাম দিল্লি (লখনউ)।

২ এপ্রিল: কলকাতা বনাম হায়দরাবাদ (কলকাতা)।

৩ এপ্রিল: চেন্নাই বনাম পঞ্জাব (চেন্নাই)।

৪ এপ্রিল: দিল্লি বনাম মুম্বই (দিল্লি), গুজরাত বনাম রাজস্থান (অহমদাবাদ)।

৫ এপ্রিল: হায়দরাবাদ বনাম লখনউ (হায়দরাবাদ), বেঙ্গালুরু বনাম চেন্নাই (বেঙ্গালুরু)।

৬ এপ্রিল: কলকাতা বনাম পঞ্জাব (কলকাতা)।

৭ এপ্রিল: রাজস্থান বনাম মুম্বই (গুয়াহাটি)।

৮ এপ্রিল: দিল্লি বনাম গুজরাত (দিল্লি)।

৯ এপ্রিল: কলকাতা বনাম লখনউ (কলকাতা)।

১০ এপ্রিল: রাজস্থান বনাম বেঙ্গালুরু (গুয়াহাটি)।

১১ এপ্রিল: পঞ্জাব বনাম হায়দরাবাদ (মুল্লানপুর), চেন্নাই বনাম দিল্লি (চেন্নাই)।

১২ এপ্রিল: লখনউ বনাম গুজরাত (লখনউ), মুম্বই বনাম বেঙ্গালুরু (মুম্বই)।

Entertainment