Friday, March 20, 2026
spot_img
36.4 C
West Bengal

Latest Update

Dharmendra Death | প্রয়াত ধর্মেন্দ্র

Follow us on :

ওয়েব ডেস্ক: ২৪ নভেম্বর, ২০২৫ …এক যুগের অবসান

কাঁদছে বলিউড

টিলসেল টাউন হারাল তার হিম্যানকে

ধর্মেন্দ্র কেওয়াল কৃষণ দেওল, সিনেমার এসে নাম হল – ধর্মেন্দ্র (Dharmendra)।

লুধিয়ানা থেকে এসে হয়েছিলেন দেশের স্বপ্নের নায়ক। রোমান্স, অ্যাকশন, কমেডিতে হিন্দি সিনেমার ইতিহাসকে দিয়েছিলেন নতুন নতুন অধ্যায়। স্মরণীয় কাজের মাইলফলক পিছনে ফেলে জীবনের যাত্রায় ইতি টানলেন বলিউডের ‘ধরম সাব্’।

‘দিল ভি তেরা হম ভি তেরে’ দিয়ে শুরু হয় তাঁর বলিউড যাত্রা। প্রথমদিকে ‘বন্দিনী’, ‘আই মিলন কি বেলা’, ‘কাজল’-এর মতো হিট ছবিতে সহ-অভিনেতার চরিত্রে নজর কেড়েছিলেন। এরপর ১৯৬৫ সালের যুদ্ধনির্ভর ছবি ‘হকিকত’ তাঁকে এনে দেয় প্রথম বড় সাফল্য। তারপর ‘ফুল অউর পাথর’ এবং ধর্মেন্দ্র হয়ে ওঠেন বক্স অফিসের নতুন ভরসা। ছয়ের দশকের শেষ থেকে সাতের দশক পর্যন্ত একের পর এক হিট-‘অনুপমা’, ‘আদমি ঔর ইনসান’, ‘মেরা গাঁও মেরা দেশ’, ‘সীতা ঔর গীতা’, ‘শোলে’, ‘লোফার’, ‘ইয়াদোঁ কি বারাত’, ‘ধর্মবীর’ তাঁকে একেবারে বলি নায়কের শীর্ষ সারিতে পৌঁছে দেয়।

আর ১৯৭৫-এ শোলে…তৈরি হল ইতিহাস

সেই শোলর পঞ্চাশ বছরে জয় হারালেন বীরুকে

৬৪ বছরের ফিল্মি কেরিয়ারে বক্স অফিসে ধর্মেন্দ্র দিয়েছেন ৭৫টি হিট ছবি যা হিন্দি সিনেমায় কোনও লিড অ্যাক্টরের সর্বোচ্চ সাফল্য।

জীবনের শেষ দিকেও পর্দায় দেখিয়েছিলেন নিজের দাপুটে উপস্থিতি। ৮০-র কোঠায় বয়সে পৌঁছেও তিনি পর্দায় সক্রিয়। ‘রকি ঔর রানি কি প্রেম কাহানি’, ‘তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া’ তার জলজ্যান্ত প্রমাণ। আর আগামী মাসে মুক্তি পেতে চলেছে শ্রীরাম রাঘবনের ছবি ‘ইক্কিস’, যা এখন তাঁর শেষ ছবি হয়ে থাকবে।

Entertainment