Sunday, February 1, 2026
spot_img
26.5 C
West Bengal

Latest Update

Budget 2026

Budget 2026 | কী কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী? জেনে নিন একনজরে

Follow us on :

মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে: ২০২৬-’২৭ অর্থবর্ষের বাজেট পেশ করতে শুরু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নির্মলা বলেন, ‘‘আমরা এখন অনেক কম আমদানি নির্ভর। কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের সঙ্কল্প গরিব ভারতীয়দের প্রতি দায়বদ্ধতা। সাধারণ মানুষদের প্রত্যাশা পূরণ করতে হবে। সকলের জন্য বিকাশ করতে হবে।’’ প্রতিটি অঞ্চলের বিকাশ সরকারের লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

বাংলার জন্য বড় ঘোষণা: ডানকুনিতে তৈরি হবে পণ্য পরিবহণের বিশেষ করিডর। একই করিডর তৈরি হবে সুরতেও। সাতটি হাইস্পিড রেল করিডোর তৈরি করা হবে, যার মধ্যে একটি হবে শিলিগুড়িতে।

আগামী পাঁচ বছরে ২০টি নতুন জাতীয় জলপথ চালু করার পরিকল্পনা সরকারের: জলপথের ক্ষেত্রে প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরি করা হবে। অভ্যন্তরীণ জলপথের জন্য জাহাজ মেরামতের বাস্তুতন্ত্র বারাণসী এবং পটনায় তৈরি হবে।

প্রতি জেলায় মহিলাদের হস্টেল: নির্মলা জানালেন, তিনটে ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’ তৈরি হবে দেশে। সারা দেশে ১৬ হাজার নতুন সেকেন্ডারি স্কুল তৈরি হবে। প্রতি জেলায় একটি করে মহিলাদের হস্টেল তৈরি করা হবে।

চাকরির উপর কৃত্রিম বুদ্ধিমত্তাক প্রভাব বুঝতে কমিটি: কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ অত্যাধুনিক প্রযুক্তি চাকরির উপর কতটা প্রভাব ফেলছে, তার মূল্যায়ন করতে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরি করা হচ্ছে। বাজেটে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

বিদেশিরা এখন সরাসরি ভারতীয় শেয়ার বাজার থেকে শেয়ার কিনতে পারবেন: অর্থমন্ত্রী জানালেন, ভারতের বাইরে বসবাসকারী ব্যক্তিদের পোর্টফোলিয়ো বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে ইকুইটিতে বিনিয়োগ করার অনুমতি দেওয়া হবে। ব্যক্তিগত সীমা ৫% থেকে বাড়িয়ে ১০% করার প্রস্তাব করা হয়েছে, যেখানে এই ধরনের সমস্ত বিনিয়োগকারীদের জন্য সম্মিলিত সীমা ১০% থেকে বাড়িয়ে ২৪% করার প্রস্তাব করা হয়েছে। এই পরিবর্তনের ফলে ব্যক্তিগত বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় সংস্থাগুলিতে আরও অর্থবহ অংশীদার হতে পারেন।

কন্টেন্ট ক্রিয়েটরদের বরাদ্দ: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ১০ হাজার কোটির বিশেষ বরাদ্দ অক্থমন্ত্রী নির্মলার। সংসদে নজির গড়ে জেন-জি-দের উৎসাহ দিল সরকার বলেই মত বিশ্লেষকদের।

নারকেল চাষের উন্নতির জন্য প্রকল্পের ঘোষণা: বাজেটে নারকেল চাষের উন্নতির জন্য বিশেষ প্রকল্পের ঘোষণা করলেন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

শিক্ষাগ্রহণের পর কর্মসংস্থানের জন্য স্থায়ী কমিটি গঠন করা হবে: একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন শিক্ষা থেকে কর্মসংস্থান স্থায়ী কমিটি গঠনের পরিকল্পনা করছে সরকার। এই কমিটি পরিষেবা ক্ষেত্রের বৃদ্ধির সম্ভাবনাকে সর্বোত্তম করার জন্য ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার দেবে এবং পরিষেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তির প্রভাব পর্যালোচনা করবে।

দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাব: বাংলার জন্য আরও একটি বড় ঘোষণা। দুর্গাপুরে শিল্প করিডর গড়ে তোলার প্রস্তাবের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

সারা দেশে পাঁচটি বিশ্ববিদ্যালয় টাউনশিপ তৈরির ঘোষণা: সারা দেশে পাঁচটি বিশ্ববিদ্যালয় টাউনশিপ তৈরি হবে বলে জানালেন অর্থমন্ত্রী। এক মধ্যে থাকবে গবেষণাকেন্দ্রও।

নতুন আয়কর আইন ১ এপ্রিল থেকে: ১ এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর আইন। বাজেট পেশের সময় জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নতুন আয়কর আইনে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। অডিট হয়নি এমন ব্যবসায়িক মামলা বা ট্রাস্টের ক্ষেত্রে ৩১ অগাস্ট পর্যন্ত রিটার্ন দাখিল করার সুযোগ।

আর্থিক ক্ষতিপূরণে আর দিতে হবে না আয়কর: আর্থিক ক্ষতিপূরণে আর দিতে হবে না আয়কর। বড় ঘোষণা নির্মলা সীতারমণের। শুধু তাই নয়, আইটি রিটার্ন জমা দেওয়ার সময়সীমাও বাড়ল। এবার স্বল্প জরিমানায় ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন রিভাইজ করা যাবে। আগে ডেডলাইন ছিল ৩১ ডিসেম্বর।

দাম কমবে সামুদ্রিক পণ্যের: সামুদ্রিক পণ্যের দাম কমবে। চামড়া শিল্পকে ছাড় দেওয়া হবে। দাম কমবে পারমাণবিক বিদ্যুতেরও। জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা।

Entertainment