Friday, February 20, 2026
spot_img
23.6 C
West Bengal

Latest Update

T20 World Cup 2026

Brian Bennett | বিশ্বকাপে এখনও পর্যন্ত নট আউট ব্যাটার, চেনেন তাঁকে?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: চলছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। গ্রুপ পর্বের লড়াই প্রায় শেষ। ৪০টি ম্যাচের মধ্যে ইতিমধ্যেই হয়ে গিয়েছে ৩৯টি। শুক্রবার শেষ গ্রুপ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ওমান। এরপর শনিবার থেকে শুরু হবে সুপার এইটের উত্তেজনা।

এই টুর্নামেন্টে ব্যাট হাতে নজির গড়েছেন এক ক্রিকেটার। গ্রুপ পর্বে যাঁকে এখনও পর্যন্ত আউট করতে পারেননি কোনও বোলার! তিনি ভারতীয় নন, তিনি জিম্বাবোয়ের ওপেনার ব্রায়ান বেনেট (Brian Bennett)।

জিম্বাবোয়ে দল এই বিশ্বকাপে অন্যতম চমক। সিকান্দার রাজা-র নেতৃত্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে দিয়েছে তারা। শুধু তাই নয়, গ্রুপ লিগে অপরাজিত থেকে শীর্ষে শেষ করে সুপার এইটে জায়গা করে নিয়েছে জিম্বাবোয়ে। এই সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা বেনেটের।

প্রথম ম্যাচে ওমানের বিরুদ্ধে ৩৫ বলে ৪৮ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি, ছিল সাতটি চার। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৬ বলে ৬৪ রান করেন ১১৪.২৯ স্ট্রাইক রেটে। সাম্প্রতিক ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৮ বলে ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে দেন তিনি।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় সেই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি বেনেট। ফলে গ্রুপ পর্বে তিনটি ম্যাচই খেলেছেন তিনি। আর এই তিন ম্যাচে অপরাজিত থেকে করেছেন মোট ১৭৫ রান, মেরেছেন ২২টি চার।

যে দুরন্ত ছন্দে রয়েছেন বেনেট, তাতে সুপার এইটে যে কোনও প্রতিপক্ষের জন্য বড় মাথাব্যথা হতে পারে জিম্বাবোয়ে। এখন দেখার, নকআউট পর্বেও কি বজায় থাকে এই অপরাজেয় ধারাবাহিকতা!

Entertainment