Warning: opendir(/home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-content/mu-plugins): Failed to open directory: Permission denied in /home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-includes/load.php on line 943
Earthquake | ফের ভয়ঙ্কর ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৭.৪, জারি সুনামি অ্যালার্ট - news1bangla.in
Thursday, April 16, 2026
spot_img
38.3 C
West Bengal

Latest Update

Earthquake | ফের ভয়ঙ্কর ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ৭.৪, জারি সুনামি অ্যালার্ট

Follow us on :

ওয়েব ডেস্ক: ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। মার্কিন সংস্থা US Geological Survey (USGS)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। যদিও কিছু সূত্র দাবি করছে, কম্পনের তীব্রতা ৭.৬ পর্যন্ত পৌঁছেছিল।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। Molucca Sea-এর প্রায় ৩৫ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি। এই সমুদ্রের কাছেই অবস্থিত ছোট দ্বীপ Ternate, যেখানে প্রবল কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের জেরে সুনামির আশঙ্কাও তৈরি হয়েছে। হাওয়াই-ভিত্তিক Pacific Tsunami Warning Center (PTWC) সতর্ক করে জানিয়েছে, এপিসেন্টারের ১০০০ কিলোমিটারের মধ্যে সুনামি আঘাত হানতে পারে। একইসঙ্গে ৬২১ মাইলের মধ্যে বিপজ্জনক সুনামি ঢেউ তৈরি হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

ইতিমধ্যেই কিছু উপকূলীয় অঞ্চলে সমুদ্রের ঢেউয়ের উচ্চতা বেড়ে গেছে। উত্তর মিনাহাসা এলাকায় ঢেউয়ের উচ্চতা পৌঁছেছে প্রায় ৭৫ সেন্টিমিটার (২.৫ ফুট)। বিটুং এবং উত্তর সুলাওয়েসি উপকূলেও ঢেউয়ের উচ্চতা প্রায় ২০ সেন্টিমিটার পর্যন্ত ওঠে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার BMKG।

এই ভূমিকম্পের প্রভাবে ক্ষয়ক্ষতির খবরও সামনে এসেছে। উত্তর সুলাওয়েসি প্রদেশের মানাডো এলাকায় একটি বাড়ি ভেঙে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি, পরে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয় উদ্ধারকারী দল সংবাদসংস্থা এএফপি-কে এই তথ্য জানিয়েছে।

Entertainment