Saturday, April 4, 2026
spot_img
40.7 C
West Bengal

Latest Update

Piyush Goyal

Piyush Goyal | ‘জ্বালানির অভাব হবে না’, আশ্বাস পীযূষ গোয়েলের

Follow us on :

ওয়েব ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ক্রমশ জটিল হলেও তার সরাসরি প্রভাব ভারতের জ্বালানি সরবরাহে পড়বে না বলে আশ্বস্ত করলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। তিনি জানান, বিকল্প পথে জ্বালানি আমদানি অব্যাহত রয়েছে এবং দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতেই একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র।

সরকারি সূত্রে জানা গিয়েছে, গুরুতর এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়াকে এড়িয়ে প্রায় ৪০টি দেশ থেকে তেল ও গ্যাস আমদানি করছে ভারত। বর্তমানে দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬০ শতাংশই বিকল্প রুটে বিভিন্ন দেশ থেকে আসছে।

বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় ২০–২৫ শতাংশ হয় হরমুজ দিয়ে। কিন্তু চলমান সংঘর্ষের জেরে সেই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ইরান। তেহরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার বাইরে এক ফোঁটা তেলও যেতে দেওয়া হবে না।

এই প্রেক্ষাপটে পীযূষ গোয়েল বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হলেও ভারতে এখনও পর্যন্ত তেমন কোনও সংকট তৈরি হয়নি। সরবরাহ ব্যবস্থা সচল রাখতে ইতিমধ্যেই একাধিক দেশের সঙ্গে আলোচনা শুরু করেছে ভারত সরকার।

সরকারি রিপোর্ট বলছে, এই জটিল পরিস্থিতিতে যে দেশগুলি থেকে জ্বালানি তেল ও গ্যাস আসছে তার মধ্যে অন্যতম হল রাশিয়া। এছাড়াও জ্বালানি আসছে, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ব্রাজিল, ব্রুনেই, কানাডা, কলম্বিয়া, ইকুয়েডর, মিশর, ঘানা, গ্রিস, গিনি, ইরাক, ইজরায়েল, দক্ষিণ কোরিয়া, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, নরওয়ে, ওমান, পানামা, কাতার, সেনেগাল, টোগো, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, ব্রিটেন, আমেরিকা এবং ভেনেজুয়েলা থেকে। পাশাপাশি পশ্চিম এশিয়া প্রসঙ্গে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর ভারত নজর রেখেছে। প্রয়োজন অনুযায়ী যাবতীয় পদক্ষেপ করবে ভারত সরকার।

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান, গোটা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে ভারত। প্রয়োজনে দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Entertainment