Warning: opendir(/home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-content/mu-plugins): Failed to open directory: Permission denied in /home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-includes/load.php on line 943
অনন্ত-রাধিকার ওয়েডিং কার্ড কেমন জানেন? - news1bangla.in
Saturday, April 25, 2026
spot_img
36.8 C
West Bengal

Latest Update

Anant-Radhika Wedding

অনন্ত-রাধিকার ওয়েডিং কার্ড কেমন জানেন?

বাক্স খুললেই মিউজিক বাজার মতো করেই টানা বেজে চলেছে স্তোস্ত্র

Follow us on :

মুম্বই: রাধিকা মার্চেন্ট এবং অনন্ত আম্বানি খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বর্তমানে চলছে তাঁদের বিয়ের নিমন্ত্রণ পর্ব। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অনন্ত-রাধিকার বিয়ের কার্ডও। অম্বানিদের পরিবারের বিয়ে বলে কথা, নিমন্ত্রণপত্রে কোনও বিশেষত্ব থাকবে না তাও কি হয়! অনন্ত অম্বানি (Anant Ambani) আর রাধিকা মার্চেন্ট (Radhika Marchant)-এর বিয়ের নিমন্ত্রণপত্র না বলে আমন্ত্রণ বাক্স বলাই ভালো। অতিথিদের বাড়িতে সেই বাক্স ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে।

কী কী রয়েছে সেই বাক্সে? প্রথম ধাপ খুললেই বিশাল সেই বাক্স থেকে বেরিয়ে আসছে আরও একটি বড় কমলা বাক্স। সেখানে ওপরে ভগবান বিষ্ণুর ছবি দেওয়া যার হৃদয়ের মধ্যে লক্ষ্মী রয়েছেন। গোটা বাক্সের ওপরে লেখা স্তোস্ত্র। সেই বাক্স খুললেই শোনা যাচ্ছে স্তোস্ত্রপাঠ। বাক্স খুললেই মিউজিক বাজার মতো করেই টানা বেজে চলেছে স্তোস্ত্র।

বাক্সের ডালার ভিতরদিকে অপূর্ব কারুকার্যে ফুটিয়ে তোলা হয়েছে বৈকুন্ঠের ছবি। পুরাণমতে এই বৈকুন্ঠই লক্ষ্মী ও নারায়ণের বাসস্থান। এরপরে সেই বাক্সে রয়েছে একটা বড় সোনালি বাক্স। সেই সোনালি বাক্সটিই আসলে বিবাহের আমন্ত্রণপত্র। এই পত্রের এক এক পাতায় রয়েছেন রাধা-কৃষ্ণ, গণেশ থেকে শুরু করে একাধিক দেব-দেবীর ছবি ও সঙ্গে এক একটি বার্তা। এই পত্রের মধ্যেই অম্বানি পরিবারের তরফ থেকে একটি হাতে লেখা নোটও রয়েছে। সেই বাক্সের তলায় রয়েছে একটি পাউচ। সেটি খুললে পাওয়া যাচ্ছে অপূর্ব পশমিনা শাল। কাশ্মীরিদের হাতে বোনা এই অপূর্ব শালটির দুই দিকে দুটো রং আর গোটা শাল জুড়েই রয়েছে অপূর্ব কাজ।

Entertainment