Thursday, April 2, 2026
spot_img
40.7 C
West Bengal

Latest Update

Online Payments New Rule

Online Payments New Rule | শুধু OTP দিলেই টাকা যাবে না! ১ এপ্রিল থেকে ডিজিটাল পেমেন্টে নতুন নিয়ম জেনে নিন

Follow us on :

ওয়েব ডেস্ক: দেশজুড়ে ডিজিটাল লেনদেনকে আরও সুরক্ষিত করতে বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। ১ এপ্রিল থেকে কার্যকর হচ্ছে ডিজিটাল পেমেন্টের একগুচ্ছ নতুন বাধ্যতামূলক নিয়ম (Online Payments New Rule)। ফিশিং ফ্রড ও সিম সোয়াপের মতো জালিয়াতি রুখতেই এই উদ্যোগ বলে জানিয়েছে আরবিআই।

কী কী বদল আসছে?

১) ২ ফ্যাক্টর যাচাইকরণ বাধ্যতামূলক: এবার থেকে ইউপিআই, কার্ড, ওয়ালেট—সব ধরনের ডিজিটাল লেনদেনেই ২ ফ্যাক্টর অথেন্টিকেশন বাধ্যতামূলক। অর্থাৎ, শুধুমাত্র একটি ধাপ পেরিয়ে লেনদেন আর সম্ভব নয়।

২) শুধু ওটিপি দিলেই আর হবে না: ১ এপ্রিল থেকে অনলাইন পেমেন্টে শুধুমাত্র এসএমএসের ওটিপি দিলেই কাজ হবে না। লেনদেন সম্পূর্ণ করতে অতিরিক্ত সুরক্ষা স্তর পার করতে হবে গ্রাহককে।

৩) ডায়নামিক অথেন্টিকেশন ফ্যাক্টর চালু: প্রতিটি লেনদেনের জন্য আলাদা কোড বা ওটিপি ব্যবহার করতে হবে। নির্দিষ্ট টাকা ও নির্দিষ্ট সময়ের জন্যই সেই কোড কার্যকর থাকবে। যেমন—৫০০ টাকার জন্য ব্যবহৃত কোড ১০০০ টাকার লেনদেনে আর কাজে লাগবে না।

৪) যাচাইকরণে একাধিক বিকল্প: ব্যাঙ্ক ও পেমেন্ট সংস্থাগুলি এবার গ্রাহক যাচাইয়ের জন্য বায়োমেট্রিক, পিন, পাসওয়ার্ড, টোকেন বা অ্যাপ-ভিত্তিক অথেন্টিকেশন—একাধিক পদ্ধতি ব্যবহার করতে পারবে।

৫) দায় এড়াতে পারবে না ব্যাঙ্ক: নতুন নিয়মে গ্রাহকের নিরাপত্তা বাড়ায় জোর দেওয়া হয়েছে। ফলে কোনও আর্থিক ক্ষতি হলে সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান দায় এড়াতে পারবে না।

গ্রাহকদের কী সুবিধা?

✔ প্রতারণা ঠেকানো সহজ হবে: প্রতারকের কাছে আপনার ওটিপি থাকলেও টাকা তোলা কঠিন হবে। কারণ একাধিক নিরাপত্তা স্তর পেরোনো সহজ নয়।

✔ পেমেন্টে বাড়তি সুরক্ষা: শুধু কিউআর কোড স্ক্যান বা পিন দিলেই হবে না—অতিরিক্ত যাচাইকরণের ফলে লেনদেন আরও নিরাপদ হবে।

✔ সিম সোয়াপ জালিয়াতিতে লাগাম: সিম সোয়াপ করে ওটিপি হাতিয়ে নেওয়ার প্রবণতা কমবে। ওটিপি পেলেও লেনদেন সম্পূর্ণ করা যাবে না।

✔ বড় অঙ্কের লেনদেনে অতিরিক্ত সতর্কতা: বেশি টাকার লেনদেনে সিস্টেম নিজে থেকেই অতিরিক্ত যাচাইকরণ চাইবে, ফলে জালিয়াতরা সহজে সফল হতে পারবে না।

ডিজিটাল লেনদেনের দ্রুত বিস্তারের যুগে এই নতুন নিয়ম সাধারণ মানুষের অর্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Entertainment