Thursday, April 2, 2026
spot_img
40.7 C
West Bengal

Latest Update

Sachin Tendulkar

Sachin Tendulkar | এয়ারপোর্টে ধোনির চেকিং হয়, সচিনের হয় না কেন?

Follow us on :

স্পোর্টস ডেস্ক: ‘ক্রিকেটের ঈশ্বর’ সচিন তেণ্ডুলকর (Sachin Tendulkar) আবারও শিরোনামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এয়ারপোর্টে সাধারণ সিকিউরিটি চেকিং ছাড়াই ভিতরে প্রবেশ করছেন তিনি। অন্যদিকে, প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সাধারণ যাত্রীদের মতোই নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে দেখা গেছে।

এই ঘটনা ঘিরে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—কেন এই ভিন্নতা? সচিন তেন্ডুলকর কি সত্যিই বিশেষ কোনও ছাড় পান, নাকি এর পিছনে রয়েছে নির্দিষ্ট সরকারি নিয়ম?

‘ভারতরত্ন’-এর বিশেষ সুবিধা

২০১৪ সালে সচিন তেন্ডুলকরকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়েছে।ক্রীড়াজগত থেকে তিনিই প্রথম এই সম্মান পান। ভারত সরকারের নির্ধারিত প্রোটোকল অনুযায়ী, ভারতরত্ন প্রাপকদের এয়ারপোর্টে প্রি-এম্বার্কেশন সিকিউরিটি চেকিং থেকে ছাড় দেওয়া হয়।

এই সুবিধা আজীবন প্রযোজ্য এবং তাঁদের জীবনসঙ্গীকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সংশ্লিষ্ট বিমান নিরাপত্তা সংস্থা বিশেষ তালিকায় তাঁদের নাম নথিভুক্ত রাখে।

উল্লেখ্য, ভারতরত্ন প্রাপকেরা আরও নানা বিশেষ সুবিধা ভোগ করেন। এর মধ্যে রয়েছে—এয়ারলাইন্স ও রেলযাত্রায় উচ্চ শ্রেণিতে ভ্রমণের সুযোগ, প্রোটোকল অনুযায়ী উচ্চ মর্যাদা, প্রয়োজনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং বিদেশ সফরে ভিভিআইপি মর্যাদা।

ফলে সচিন তেন্ডুলকরের ক্ষেত্রে এয়ারপোর্টে নিরাপত্তা ছাড় কোনও ব্যক্তিগত সুবিধা নয়, বরং এটি সরকারের নির্ধারিত নিয়মের অংশ বলেই মনে করা হচ্ছে।

Entertainment