Friday, April 10, 2026
spot_img
28.7 C
West Bengal

Latest Update

Weather Update

Weather Update | মহালয়া থেকে পুজো পর্যন্ত বৃষ্টি হবে? বিরাট আপডেট

Follow us on :

কলকাতা: বাঙালি পুজো শুরু হয়ে যায় মহালয়া থেকে। মহালয়া মানেই বাঙালির কাছে শ্রেষ্ঠ উৎসবের সূচনা। কিন্তু আবহাওয়া (Weather Update) কেমন থাকবে? এই নিয়ে চিন্তা সবারই থাকে। তাই জেনে নেওয়া যাক মহালয়া থেকে আবহাওয়া কেমন থাকবে?

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মহালয়ার পরেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুজোর সময় আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, তা এখনই সবিস্তারে জানায়নি হাওয়া অফিস। তবে জানানো হয়েছে, রাজ্যে বৃষ্টির অনুকূল পরিবেশ থাকায় আপাতত কয়েক দিন বর্ষণ চলবে।

সাধারণত প্রতি বছর ১০ অক্টোবর রাজ্য থেকে বিদায় নেয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। তবে চলতি বছরে মৌসুমি বায়ু আরও কয়েক দিন এই রাজ্যে থিতু হতে পারে বলে প্রাথমিক মনে করছেন আবহবিদেরা।

Entertainment