Sunday, February 8, 2026
spot_img
20.8 C
West Bengal

Latest Update

Winter Update

Winter Update | শীতের আমেজ আর কত দিন? জেনে নিন লেটেস্ট আপডেট

Follow us on :

কলকাতা: কলকাতায় তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচেই রয়েছে। সকালবেলা শহর ও শহরতলিতে স্পষ্ট ঠান্ডার আমেজ। মাঘ মাস ফুরিয়ে এলেও যেন শীত শেষ হতে চাইছে না। এই পরিস্থিতি আর কত দিন চলতে পারে (Winter Update), তা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি কম। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ২৬.২ ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠেনি। স্বাভাবিকের তুলনায় তা ২.১ ডিগ্রি কম। গত কয়েক দিন ধরেই শহরে তাপমাত্রা ধারাবাহিক ভাবে স্বাভাবিকের নীচে রয়েছে। উল্টে ফের এক দফা ঠান্ডা বাড়তে শুরু করেছে।

হাওয়া অফিস জানিয়েছে, আপাতত রাজ্যের সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই। নতুন করে দু’ডিগ্রি পর্যন্ত পারদপতনের পূর্বাভাস থাকলেও রবিবার জানানো হয়েছে, এখনই বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত নেই। আগামী তিন দিন উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য ওঠানামা হবে না। তার পরের চার দিনে ধীরে ধীরে এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে।

দক্ষিণবঙ্গের কোনও জেলায় কুয়াশার সতর্কতা নেই। উত্তরবঙ্গেও কুয়াশার দাপট কিছুটা কমেছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে। এর ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।

তাপমাত্রার হিসেবে রবিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৪.৪ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের অন্যত্র কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে বীরভূমের শ্রীনিকেতনে—১১.৩ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতেও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১১ ডিগ্রির ঘরে।

সব মিলিয়ে, মাঘ শেষ হলেও আপাতত শীতের রেশ বজায় থাকছে বাংলায়। তবে কয়েক দিনের মধ্যেই ধীরে ধীরে বিদায় নিতে পারে এই ঠান্ডা, ইঙ্গিত আলিপুরের।

Entertainment