Tuesday, May 12, 2026
spot_img
35.5 C
West Bengal

Latest Update

Samik Bhattacharya

Samik Bhattacharya | সরকারের কাজে হস্তক্ষেপ করবে না দল, বার্তা শমীকের

Follow us on :

কলকাতা: সরকারের কাজে দল কোনও হস্তক্ষেপ করবে না। সোমবার স্পষ্ট ভাষায় এই বার্তাই দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। এদিন সকালে সল্টলেকে বিজেপির রাজ্য দফতরে যাওয়ার আগে শমীকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে সেখান থেকে দু’জনে একই গাড়িতে করে বিজেপির রাজ্য কার্যালয়ে পৌঁছন।

বিজেপি দফতরে বৈঠক শেষে নবান্নের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য বলেন, “সরকার সরকারের মতো চলবে, আর দল দলের মতো চলবে। এটি কোনও বিজেপি সরকার নয়, এটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।”

তিনি আরও জানান, নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সরকারকে সবরকম সহযোগিতা করবে দল। বিশেষ করে আয়ুষ্মান ভারত, মহিলা ভাতা এবং বেকার ভাতার মতো প্রকল্পগুলি কীভাবে দ্রুত কার্যকর করা যায়, তা নিয়ে সরকার ও দলের মধ্যে সমন্বয় বজায় থাকবে বলেও জানান বিজেপির রাজ্য সভাপতি।

নতুন সরকার গঠনের পর প্রশাসন ও সংগঠনের ভূমিকা স্পষ্ট করে শমীকের এই মন্তব্য রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Entertainment