Thursday, April 2, 2026
spot_img
37.3 C
West Bengal

Latest Update

Budget 2026 | বাজেটে কোন কোন জিনিসের দাম কমল আর বাড়ল?

Follow us on :

ওয়েব ডেস্ক: এবারের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একাধিক পণ্যের আমদানি শুল্কে ছাড়ের ঘোষণা করেছেন। কিছু পণ্যের ক্ষেত্রে সম্পূর্ণ করছাড় দেওয়া হয়েছে, আবার কয়েকটি পণ্যে আমদানি শুল্ক বা করের হার বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বাজারে বিভিন্ন পণ্যের দামে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর প্রভাব সরাসরি পড়তে পারে ভোক্তাদের উপর, পাশাপাশি প্রভাবিত হতে পারে সংশ্লিষ্ট শিল্পক্ষেত্রও। এবার দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের দাম বাড়ল আর কোন কনো জিনিসের দাম কমল –

দাম কমল: মোবাইল ফোন, মোবাইল ফোনের চার্জার, স্মার্ট টিভি ও ডিসপ্লে বোর্ড, ফিটনেস ব্যান্ড ও স্মার্ট ঘড়ি, বিদেশ থেকে আমদানিকৃত খেলার সরঞ্জাম, সোনা-রুপো, ক্যান্সার, ডায়াবেটিস ও বিরল রোগের ওষুধ, বৈদ্যুতিন গাড়ি, ব্যাটারি, এক্স-রে মেশিন, মেডিক্যাল পরীক্ষার যন্ত্রপাতি, বিড়ি,জুতো, বিরল খনিজ যেমন, লিথিয়াম, কোবাল্ট, তামা, মাছের খাবার, আই ফোনের চার্জার ও অন্যান্য সরঞ্জাম,ইলেক্ট্রিক স্কুটার, মাইক্রোওয়েভ

দাম বাড়ল: সিগারেট, মদ, তামাকজাত পণ্য, নির্দিষ্ট কিছু খনিজ

Entertainment