Sunday, May 17, 2026
spot_img
43.7 C
West Bengal

Latest Update

West Bengal Weather Update

আগামী ৩ দিন রাজ্যে বৃষ্টি কীরকম হবে?

আগামী সপ্তাহে দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে

Follow us on :

কলকাতা: রাজ্যে বর্ষার বৃষ্টি শুরু হয়েছে (West Bengal Weather Update)। কিন্তু সেই ভাবে বর্ষা দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে না। টানা বর্ষণে বিপর্যস্ত উত্তরের দুই পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পং। আপাতত সেখানে বৃষ্টির থামার সম্ভাবনা কম। আগামী সপ্তাহেও উত্তরের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতেও চলবে বৃষ্টি। সোমবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী থেকে অতি ভারী (২ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে।

আগামী সপ্তাহে দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হতে পারে বজ্রপাতও। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার সঙ্গে মিশেছে আরও একটি ঘূর্ণাবর্ত। সেটি পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন বিহারের উপর দিয়ে গিয়েছে। দু’টি ঘূর্ণাবর্তই সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উচ্চতায় রয়েছে। পশ্চিম অসম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ থেকে ৩.৬ কিলোমিটার উঁচুতে রয়েছে। এই তিনের প্রভাবেই রাজ্যের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Entertainment