Monday, May 18, 2026
spot_img
32.6 C
West Bengal

Latest Update

Bank Holiday | এই সপ্তাহ থেকে কোন কোন দিন ব্যাঙ্ক ছুটি? জেনে নিয়ে কাজ সারুন

Follow us on :

ওয়েব ডেস্ক: মে মাসের চতুর্থ সপ্তাহে দেশজুড়ে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকার ঘোষণা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাঙ্কের ক্ষেত্রেই এই ছুটির তালিকা প্রযোজ্য। ফলে গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং কাজ থাকলে আগেভাগেই সেরে ফেলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

রিজার্ভ ব্যাঙ্কের প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী, মে মাসে মোট ১৩ দিনের ছুটি রয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন উৎসব, আঞ্চলিক ছুটি, দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারের নিয়মিত সাপ্তাহিক ছুটি।

এই সপ্তাহে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?

আগামী ১৮ মে থেকে ২৪ মে-র মধ্যে দু’দিন দেশজুড়ে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৩ মে, শনিবার — মাসের চতুর্থ শনিবার হওয়ায় সরকারি ও বেসরকারি সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২৪ মে, রবিবার — সাপ্তাহিক ছুটির কারণে দেশজুড়ে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে।

তবে এই সময়েও অনলাইন ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, এটিএম এবং ডিজিটাল পেমেন্ট পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।

মে মাসে আরও যেসব দিন ব্যাঙ্ক বন্ধ
২৬ মে: কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী

কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে ২৬ মে নিম্নলিখিত শহরগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে—

Kolkata
Ahmedabad
Chandigarh
Jaipur
Kohima

২৭ মে: বকরি ইদ উপলক্ষে ছুটি। বকরি ইদের কারণে ২৭ মে দেশের একাধিক শহরে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকবে। তালিকায় রয়েছে—

New Delhi
Bengaluru
Chennai
Hyderabad
Patna
Ranchi
Guwahati
Bhopal
Kochi
সহ আরও কয়েকটি শহর।

২৮ মে: জম্মু ও শ্রীনগরে ছুটি

বকরি ইদের অতিরিক্ত ছুটির কারণে ২৮ মে ব্যাঙ্ক বন্ধ থাকবে—

Jammu
Srinagar
৩১ মে: রবিবার

মাসের শেষ দিন রবিবার হওয়ায় দেশজুড়ে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।

ব্যাঙ্ক কর্তৃপক্ষের পরামর্শ, নগদ লেনদেন, চেক ক্লিয়ারেন্স বা শাখা-সংক্রান্ত জরুরি কাজ থাকলে ছুটির আগেই তা সম্পন্ন করে নেওয়া উচিত। বিশেষ করে দীর্ঘ ছুটির সময় এটিএমে নগদের চাপও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Entertainment