Warning: opendir(/home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-content/mu-plugins): Failed to open directory: Permission denied in /home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-includes/load.php on line 943
John Barla | ফের বিয়ের পিঁড়িতে জন বার্লা, ৭ মাসের মধ্যেই দ্বিতীয় দাম্পত্য জীবন শুরু - news1bangla.in
Thursday, April 23, 2026
spot_img
28.5 C
West Bengal

Latest Update

John Barla

John Barla | ফের বিয়ের পিঁড়িতে জন বার্লা, ৭ মাসের মধ্যেই দ্বিতীয় দাম্পত্য জীবন শুরু

Follow us on :

ওয়েব ডেস্ক: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা (John Barla) আবারও সাত পাকে বাঁধা পড়লেন। গত ২৩ এপ্রিল তাঁর প্রথম স্ত্রী মহিমা বার্লার মৃত্যু হয়। ঠিক সাত মাস পর ফের বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। জানা গিয়েছে, গত ১১ নভেম্বর আইনি বিয়ে সেরে ফেলেছেন জন। শিগগিরই হতে চলেছে সামাজিক বিয়ে।

কে এই নববধূ?

দলগাঁও চাবাগানের দলমণি ডিভিশনের মঞ্জু তিরকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন জন বার্লা। মঞ্জুদেবী ডিমডিমার সেন্ট মারিয়া গরেতি ডিমডিমা গার্লস হাই স্কুলের শিক্ষিকা।

বিয়ের খবর স্বীকার করে সংবাদমাধ্যমে জন বার্লা জানান, “আমি ও আমার পরিবার নিঃসঙ্গতায় ভুগছিলাম। বাড়িতে খাওয়া-দাওয়া-সহ নানা কাজে অসুবিধা হচ্ছিল। দুই পরিবারের সম্মতিতেই আমাদের বিবাহ সম্পন্ন হয়েছে। ১১ নভেম্বর রেজিস্ট্রি করেছি। খুব তাড়াতাড়ি সামাজিক অনুষ্ঠান করব।”

রাজনৈতিক মহলে শুভেচ্ছার বার্তা

ডুয়ার্সের বিভিন্ন রাজনৈতিক নেতারা জন বার্লাকে শুভেচ্ছা জানিয়েছেন। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বরাইক বলেন, “শুনেছি উনি বিয়ে করেছেন। ওনাদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা রইল। তবে এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত, এ নিয়ে বেশি মন্তব্য করা ঠিক নয়।”

বিষয়টি নিয়ে আলিপুরদুয়ারের বর্তমান সাংসদ মনোজ টিগগা বলেন, “আমিও শুনেছি। কিন্তু বিশেষ কিছু জানি না। ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করার কিছু নেই। ওনারা ভালো থাকুন।”

রাজনীতির ময়দানে জন বার্লা

ডুয়ার্সের পরিচিত রাজনৈতিক মুখ জন বার্লা ২০১৯ সালে বিজেপির টিকিটে লড়ে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্বও পান। তবে ২০২৪ সালে বিজেপি তাঁকে আর প্রার্থী না করায় দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

Entertainment