Sunday, May 17, 2026
spot_img
34.9 C
West Bengal

Latest Update

Partha Chatterjee

Partha Chatterjee | ফের হাসপাতালে ভর্তি করানো হল পার্থ চট্টোপাধ্যায়কে!

Follow us on :

কলকাতা: তিন বছর তিন মাস ১৯ দিন পর ১১ নভেম্বর জেল থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তবে শেষ আট মাস ধরে তিনি কলকাতার ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি আবারও তাঁকে ওই হাসপাতালেই ভর্তি করাতে হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নাকতলার বিজয়কেতন আবাসনে স্নানঘরে পড়ে যান পার্থ চট্টোপাধ্যায়। এতে তাঁর বাঁ হাতে আঘাত লাগে। দ্রুত বাড়িতে এসে তাঁর প্রাথমিক চিকিৎসা করেন চট্টোপাধ্যায় পরিবারের চিকিৎসক। কিন্তু শুক্রবার হাতের ব্যথা বাড়তে থাকায় চিকিৎসকের পরামর্শেই তাঁকে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রের খবর, এক্স-রে রিপোর্টে দেখা গিয়েছে বাঁ হাতে বেশ গুরুতর চোট রয়েছে, তবে হাড় ভাঙেনি। তবুও চিকিৎসকেরা তাঁকে কয়েকদিন হাসপাতালে রেখে পর্যবেক্ষণে রাখতে চান। তাই এখনই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার কোনও পরিকল্পনা নেই। বিশেষ কেবিনেই চিকিৎসা চলছে তাঁর।

Entertainment