Warning: opendir(/home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-content/mu-plugins): Failed to open directory: Permission denied in /home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-includes/load.php on line 943
Rain Update | কবে থেকে বৃষ্টিতে ভিজবে কলকাতা? - news1bangla.in
Thursday, April 23, 2026
spot_img
28.5 C
West Bengal

Latest Update

Rain Update

Rain Update | কবে থেকে বৃষ্টিতে ভিজবে কলকাতা?

Follow us on :

কলকাতা: দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আগামী দু’দিনে ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি জারি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আপাতত বর্ষার দেখা পাওয়া যাবে না দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেই থমকে মৌসুমী বায়ু।

উত্তরে বর্ষার প্রবেশ হলেও দক্ষিণে এখনই বর্ষা (Rain Update) নয় বলে স্পষ্ট জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের দার্জিলিংসহ কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কেচবিহারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

যদিও, চলতি বছরে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণে প্রবল তাপপ্রবাহ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। বর্ষা প্রবেশ না করলেও প্রাক বৃষ্টি হয়েছে শহর কলকাতা সহ সংলগ্ন বেশ কিছু এলাকায়। সোমবার দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তবে বুধবারের পর থেক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। যদিও, আপাতত ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Entertainment