Tuesday, May 19, 2026
spot_img
38.8 C
West Bengal

Latest Update

Marathon

Marathon | ম্যারাথন, কোন কোন রাস্তায় কখন যান নিয়ন্ত্রণ?

Follow us on :

কলকাতা: কলকাতায় রবিবার আয়োজিত হতে চলা ম্যারাথনকে (Marathon) কেন্দ্র করে শহরে বড়সড় ট্রাফিক নিয়ন্ত্রণের ঘোষণা করেছে কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার মনোজ বর্মার নির্দেশ অনুযায়ী, শনিবার রাত ১১টা থেকেই রেড রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হবে। রবিবার দুপুর ১টা পর্যন্ত—অথবা ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত—এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

এ ছাড়াও রবিবার ভোর ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। খিদিরপুর রোড, ক্যাসুয়ারিনা এভিনিউ, কুইন্‌সওয়ে, আউটরাম ঘাট এবং নিউ পার্ক স্ট্রিটে ম্যারাথন চলাকালীন সম্পূর্ণরূপে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

ম্যারাথনের দিনে ভোর ৪টে থেকে বেশ কিছু রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হবে। তালিকায় রয়েছে—লেনিন সরণি থেকে এজেসি বোস রোড ক্রসিং পর্যন্ত জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড, খিদিরপুর রোড, এজেসি বোস রোড (হেস্টিংস ক্রসিং থেকে মল্লিকবাজার পর্যন্ত), নিউ রোড, হসপিটাল রোড, লাভার্‌স লেন এবং পার্ক সার্কাস সাত মাথা মোড়।

এ ছাড়া প্রয়োজন অনুযায়ী আরও যে সব রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে, সেগুলি হল—মেয়ো রোড, ডাফরিন রোড, লাভার্‌স লেন, হসপিটাল রোড, জওহরলাল নেহরু রোড (লিন্ডসে স্ট্রিট ও মিডলটন স্ট্রিটের মাঝে), এজেসি বোস রোড, ক্যামাক স্ট্রিট (থিয়েটার রোড ও পার্ক স্ট্রিটের মাঝে), ফ্রি স্কুল স্ট্রিট, উড স্ট্রিট, হাঙ্গারফোর্ড স্ট্রিট, আরএ কিডওয়াই রোড, পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, সৈয়দ আমির আলি এভিনিউ, তালবাগান লেন, ওরিয়েন্ট রো, নিউ পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস কানেক্টর এবং সুরাওয়ার্দি এভিনিউ।

পুলিশ জানিয়েছে, প্রয়োজন অনুসারে যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে, যাতে ম্যারাথনের রুটে কোনও বাধা না পড়ে এবং শহরের সামগ্রিক যান চলাচল স্বাভাবিক রাখা যায়।

Entertainment