Friday, May 8, 2026
spot_img
36.7 C
West Bengal

Latest Update

Amit Shah

Amit Shah | কলকাতায় এসেই দক্ষিণেশ্বরে পুজো অমিত শাহের

Follow us on :

কলকাতা: কলকাতায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার বেলা ১১টার কিছু পরে তাঁর বিমান নামে কলকাতা বিমানবন্দরে। সেখানে তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য নেতৃত্বের একাধিক শীর্ষ নেতা। উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী-সহ অনেকে।

বিমানবন্দর থেকে সরাসরি দক্ষিণেশ্বর মন্দিরে যান শাহ। সেখানে পুজো দেওয়ার পর তাঁর নিউ টাউনের একটি হোটেলে যাওয়ার কথা রয়েছে। দুপুরে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির জয়ী প্রার্থী তথা হবু বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি। দলীয় সূত্রের খবর, সেই বৈঠকেই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে।

নিউ টাউনের হোটেলে মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়েছে। বিধায়কদের সঙ্গে বৈঠকের আগে সেখানে উপস্থিত থাকতে পারেন অমিত শাহ। ওই হোটেলেই তাঁর রাত্রিবাসের ব্যবস্থা করা হয়েছে।

শনিবার সকালে সেখান থেকে তিনি সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাবেন। সেখানেই অনুষ্ঠিত হবে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান।

বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের দায়িত্বে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে অমিত শাহকে। তাঁর সহকারী হিসেবে থাকছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। বিজেপির রীতি অনুযায়ী, নির্বাচনের পর নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক করে পরিষদীয় দলনেতা নির্বাচন করেন কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা।

দলীয় সূত্রে খবর, এ বার রাজ্যের বিধানসভায় বিজেপির ভূমিকা বদলাতে চলেছে। সরকার গঠনের সম্ভাবনার প্রেক্ষিতে নতুন মুখ্যমন্ত্রীই হবেন পরিষদীয় দলনেতা। ফলে শুক্রবারের বৈঠক শুধু দলনেতা নির্বাচনেই সীমাবদ্ধ থাকবে না, একই সঙ্গে স্পষ্ট হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নামও।

Entertainment