Monday, May 18, 2026
spot_img
32.6 C
West Bengal

Latest Update

Weather Update | কবে আসছে বর্ষা? জেনে নিন বিগ আপডেট

Follow us on :

কলকাতা: কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দাবদাহে কার্যত হাঁসফাঁস পরিস্থিতি। সকাল গড়াতেই চড়ছে পারদ, সঙ্গে অস্বস্তিকর গরম ও আর্দ্রতার জেরে নাজেহাল সাধারণ মানুষ। রাস্তাঘাট থেকে বাজার, অফিসযাত্রী থেকে পড়ুয়া— সকলের জীবনই এই গরমে কার্যত অতিষ্ঠ হয়ে উঠেছে। এরই মধ্যে বর্ষা কবে রাজ্যে প্রবেশ করবে, তা নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৬ মে নাগাদ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরে অগ্রসর হওয়ার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ, বাংলায় বর্ষা ঢুকতে এখনও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলেই ইঙ্গিত মিলছে।

এদিকে, অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের কারণে ১৪ থেকে ১৭ মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল। কিছু এলাকায় দমকা হাওয়া ও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস ছিল।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের পরিস্থিতি আপাতত স্বস্তিদায়ক নয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনের তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে আগামী কয়েকদিন তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলেই আশঙ্কা।

চিকিৎসকদের পরামর্শ, প্রয়োজন ছাড়া দুপুরের প্রখর রোদে বাইরে না বেরোনোই ভালো। পর্যাপ্ত জল পান, হালকা খাবার খাওয়া এবং রোদ থেকে সুরক্ষিত থাকার দিকেও বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে।

Entertainment