Tuesday, January 20, 2026
spot_img
17.7 C
West Bengal

Latest Update

Ramjet Powered

Indian Army | Ramjet Powered | বিশ্বে প্রথম ভারতীয় সেনার হাতে আসছে ব়্যামজেট ইঞ্জিন! ভয়ে কাঁপছে পাকিস্তান

Follow us on :

ওয়েব ডেস্ক: সামরিক গবেষণার ইতিহাসে নতুন নজির গড়ার পথে ভারত। বিশ্বে প্রথম বার র‍্যামজেট ইঞ্জিনচালিত (Ramjet Powered) আর্টিলারি গোলা ব্যবহার করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অত্যাধুনিক গোলা গতিবেগ, পাল্লা ও বিস্ফোরণ ক্ষমতায় প্রচলিত আর্টিলারি সেলের তুলনায় দ্বিগুণেরও বেশি কার্যকর বলে দাবি প্রতিরক্ষা সূত্রের।

আইআইটি মাদ্রাজ, আইআইটি কানপুর, আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (এআরডিই) এবং রিসার্চ সেন্টার ইমারত (আরসিআই)-এর যৌথ উদ্যোগে দীর্ঘ গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পর ১৫৫ এমএম হাউইৎজার কামানের জন্য এই র‍্যামজেট গোলা তৈরি হয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি আর্টিলারি যুদ্ধের ধরনই বদলে দিতে পারে।

বর্তমানে ভারতীয় সেনাবাহিনী সুইডেনের বফর্স এফএইচ৭৭বি০২ হবিট, মার্কিন এম-৭৭৭, পাশাপাশি দেশীয় ধনুষ ও এটিএজিএস (অ্যাডভান্সড টোওড আর্টিলারি গান সিস্টেম) ১৫৫ এমএম হাউইৎজার ব্যবহার করে। এই কামানগুলিতে ব্যবহৃত প্রচলিত গোলার কার্যকর পাল্লা ৪০ কিলোমিটারের বেশি নয়। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির আওতায় তৈরি র‍্যামজেট গোলার পাল্লা তার দ্বিগুণেরও বেশি হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সুইডেনের একটি প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা পরীক্ষামূলক ভাবে ১৪০ কিলোমিটার পাল্লার র‍্যামজেট গোলা নিক্ষেপ করে আন্তর্জাতিক মহলে চমক সৃষ্টি করেছিল। সেই প্রেক্ষাপটে ভারতের এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা।

সাধারণ গাইডেড আর্টিলারি সেলের তুলনায় প্রায় দ্বিগুণ গতিবেগের কারণে এই নতুন র‍্যামজেট গোলা শত্রুপক্ষের ঘাঁটিতে অত্যন্ত দ্রুত ও নিখুঁত আঘাত হানতে সক্ষম হবে। গত বছর অ্যারো ইন্ডিয়া ২০২৫ প্রদর্শনীতে ভারতীয় সেনা এটিএজিএস থেকে ৮০ কিলোমিটার পাল্লার র‍্যামজেট গোলার প্রদর্শন করেছিল। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্রের দাবি, এ বার সেই গোলার বাণিজ্যিক উৎপাদনও শুরু হয়ে গিয়েছে।

Entertainment