Thursday, April 2, 2026
spot_img
34 C
West Bengal

Latest Update

Holi | Kolkata Metro | দোলের দিন কখন মিলবে প্রথম ও শেষ মেট্রো?

Follow us on :

ওয়েব ডেস্ক: দোলের (Dol Yatra) দিন সকালে মিলবে না মেট্রো পরিষেবা। কলকাতা মেট্রো জানিয়ে দিয়েছে, ব্লু, গ্রিন, অরেঞ্জ কিংবা পার্পেল— কোনও লাইনেই সকালে ট্রেন চলবে না।

আগামী ৩ মার্চ, মঙ্গলবার দোল উপলক্ষে মেট্রোর সূচিতে পরিবর্তন আনা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দিন ব্লু লাইন (শহিদ ক্ষুদিরাম–দক্ষিণেশ্বর) অর্থাৎ উত্তর-দক্ষিণ শাখায় প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টোর পর। তবে শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল হচ্ছে না। দোলের পরের দিন হোলিতে পরিষেবায় পরিবর্তন হবে কি না, তা নিয়ে এখনও স্পষ্ট ঘোষণা করা হয়নি। যদিও সূত্রের খবর, ওই দিন সূচি অপরিবর্তিত থাকারই সম্ভাবনা।

গ্রিন লাইন (হাওড়া ময়দান–সেক্টর ফাইভ)-এও একই ছবি। ওই দিন দুপুর ২টোর পর থেকে পরিষেবা শুরু হবে। দুই প্রান্তিক স্টেশন থেকেই প্রথম ট্রেন ছাড়বে দুপুরের পর। মেট্রো সূত্রে খবর, দোলের দিন ব্লু লাইনে আপ-ডাউন মিলিয়ে মোট ৬০টি ট্রেন চলবে। নোয়াপাড়া থেকে প্রথম ট্রেন পাওয়া যাবে দুপুর আড়াইটে নাগাদ। শহিদ ক্ষুদিরাম থেকেও দক্ষিণেশ্বরমুখী প্রথম ট্রেন ছাড়বে একই সময়ে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রোও পাওয়া যাবে দুপুর আড়াইটে নাগাদ। শেষ ট্রেনের সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না।

গত বছরও দোলের দিন দুপুর ২টোর পর থেকে ব্লু ও গ্রিন লাইনে পরিষেবা শুরু হয়েছিল। এ বারও সেই ধারা বজায় থাকছে। তবে গ্রিন লাইনে ট্রেনের সংখ্যা কমছে উল্লেখযোগ্য ভাবে। সাধারণ দিনে যেখানে ২২৮টি ট্রেন চলাচল করে, দোলের দিন সেখানে আপ-ডাউন মিলিয়ে চলবে মাত্র ৪৫টি ট্রেন। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভগামী প্রথম ট্রেন ছাড়বে দুপুর ৩টে নাগাদ। সল্টলেক থেকে হাওড়াগামী প্রথম পরিষেবা মিলবে দুপুর ৩টে ০২ মিনিটে।

গত বছর দোলের দিন অরেঞ্জ ও পার্পেল লাইনে পরিষেবা বন্ধ ছিল। তবে এ বার অরেঞ্জ (কবি সুভাষ–বেলেঘাটা) এবং পার্পেল (জোকা–মাঝেরহাট) লাইনেও দোলের দিন মেট্রো চলবে। ইয়েলো লাইনেও পরিষেবা থাকবে। সব ক্ষেত্রেই ট্রেন চলাচল শুরু হবে দুপুর ২টোর পর।

Entertainment