Monday, May 11, 2026
spot_img
36.2 C
West Bengal

Latest Update

Suvendu Adhikari

Suvendu Adhikari | সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

Follow us on :

কলকাতা: নবান্নে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৈঠকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা প্রথম ক্যাবিনেট বৈঠক সম্পন্ন করেছি। মন্ত্রিসভায় আমার পাঁচজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীর্থ উপস্থিত ছিলেন। ডবল ইঞ্জিন সরকার দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে। দীর্ঘদিন পর ভয়মুক্ত ও অবাধ নির্বাচন দেখল দেশ তথা বিশ্বের মানুষ। ভোটকর্মী, গণনাকর্মী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও সমস্ত প্রার্থীদের ধন্যবাদ জানাই।”

সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেছিলেন, ২০১৫ সালের পর রাজ্যে সরকারি চাকরিতে কোনও নিয়োগ হয়নি। তাই প্রচুর শিক্ষিত যুবক-যুবতীর বয়স চলে গিয়েছে। সে কথা মাথায় রেখে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বৃদ্ধি করা হল।”

Entertainment