Warning: opendir(/home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-content/mu-plugins): Failed to open directory: Permission denied in /home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-includes/load.php on line 943
Bowbazar House Collapse | বউবাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ - news1bangla.in
Thursday, April 23, 2026
spot_img
37.3 C
West Bengal

Latest Update

Bowbazar House Collapse

Bowbazar House Collapse | বউবাজারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

Follow us on :

কলকাতা: ফের বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটল শহর কলকাতায়। এবার ঘটনাস্থল বউবাজার (Bowbazar House Collapse)। রবিবার সকালে পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। হুড়মুড়িয়ে পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ার জেরে আহত হয়েছেন একজন।

স্থানীয় বাসিন্দারা জানান, বহু পুরোনো এই বাড়ি। বাড়ির বিভিন্ন অংশই বিপজ্জনক অবস্থায় রয়েছে। একাংশের কাজও চলছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ দিন সেই কাজ চলাকালীন দোতলার ছাদ ভেঙে পড়ে। সে সময় নীচে ছিলেন ওই শ্রমিক। তাঁর মাথার উপরই ভেঙে পড়ে চাঙড়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, আহত ওই শ্রমিকের নাম আশুতোষ অধিকারী। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার দেবগড়িয়ার বাসিন্দা তিনি। বৌবাজার থানার পুলিশ ও দমকলের কর্মীরা তাঁকে উদ্ধার কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। পুলিশ, দমকলের পাশাপাশি বিপর্যয় মোকাবিলা টিম, পুরসভার উদ্ধারকারী দল, ট্রাফিক পুলিশ, সিইএসসির কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।

উল্লেখ্য, শহরে বহুতল ভেঙে পড়ার ঘটনা লেগেই রয়েছে। গত মার্চ মাসে মুক্তারামবাবু স্ট্রিটে ভেঙে পড়ে বহুতলের একাংশ। ওই ঘটনাতেও আহত হন একজন। বহুতলে পুনর্নিমাণের কাজের মাঝেই এই বিপত্তি ঘটে।। বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ে এক কর্মী আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তার আগে গত বছর ডিসেম্বরে কালীঘাটে ভেঙে পড়ে বাড়ির একাংশ। ৭৩ নম্বর ওয়ার্ডের মণ্ডল পাড়া লেনে ভেঙে পড়ে পুরনো বাড়ির একাংশ। রাতে হঠাৎই বাড়ির ওপরের অংশ ভেঙে পড়ে। যদিও আহত হননি কেউ।

তবে শুধু বহুতল ভেঙে পড়াই নয়, বেআইনিভাবে নির্মাণের ছবি সামনে এসেছে বহুবার। তাতে হেলে পড়েছে একের পর এক বহুতল। এই ঘটনায় রাশ টানতে উদ্যোগীও হয়েছে পুরসভা।

Entertainment