Warning: opendir(/home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-content/mu-plugins): Failed to open directory: Permission denied in /home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-includes/load.php on line 943
Weather Update | উত্তাল হবে সমুদ্র, বাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টি? - news1bangla.in
Wednesday, April 22, 2026
spot_img
27.6 C
West Bengal

Latest Update

Weather Update

Weather Update | উত্তাল হবে সমুদ্র, বাংলার কোন কোন জেলায় ভারী বৃষ্টি?

Follow us on :

কলকাতা: কালীপুজোর আগের সপ্তাহে ২৩ থেকে ২৬ অক্টোবর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Update) রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। বর্তমানে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উপরে রয়েছে সেই ঘূর্ণাবর্ত।

আর এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে সেটি ২৩ অক্টোবর, অর্থাৎ আগামী বুধবার নিম্নচাপে পরিণত হতে পারে। তার প্রভাবে ২৩ থেকে ২৬ অক্টোবর রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সময় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে।

Entertainment