Warning: opendir(/home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-content/mu-plugins): Failed to open directory: Permission denied in /home/u319953547/domains/news1bangla.in/public_html/wp-includes/load.php on line 943
Mamata Banerjee | শহিদ জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর - news1bangla.in
Wednesday, April 22, 2026
spot_img
27.6 C
West Bengal

Latest Update

Mamata Banerjee

Mamata Banerjee | শহিদ জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Follow us on :

কলকাতা: কাশ্মীরে নিহত সেনা জওয়ান ঝন্টু শেখের (Jhantu Sheikh) স্ত্রীকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শনিবার চাকরিহারা শিক্ষাকর্মীদের সঙ্গে বৈঠক (Meeting) করেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)। সে সময় মুখ্যসচিবের ফোনে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হন ঝন্টু শেখ।

অন্যদিকে, বিতান অধিকারীর বাবা-মায়ের চিকিৎসার জন্য স্থানীয় কাউন্সিলারকে স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিতানের বাবার জন্য ১০ হাজার টাকা পেনশনের ব্যবস্থাও করে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়া পহেলগাঁওয়ে হামলায় নিহত বাংলার তিন জনের পরিবারকেই এককালীন ১০ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বেহালা ও পুরুলিয়ায় নিহতদের পরিবারের তরফে চাকরি চাইলে তার ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার।

Entertainment